ads

মঙ্গলবার , ২৭ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টঙ্গী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

খবর টি পড়েছেন : ১৬০
টঙ্গী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৩০ নবেম্বর শুক্রবার থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে ৫ দিনের জোড় শান্তিপূর্ণভাবে আয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাবলীগ জামায়াতের মূলধারার মুরব্বী ও সাথীরা। একই সঙ্গে ১১ থেকে ১৩ জানুয়ারী বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করারও দাবি জানিয়েছেন তারা।
২৭ নভেম্বর মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানিয়ে মুরব্বী ও সাথীরা বলেছেন, জোড়কে বানচাল করতে একটি মহল মাদ্রাসার কোমলমতি ছাত্রদের হাতে লাঠি-সোটা দিয়ে ইজতেমা মাঠ দখলের চেষ্টা করছে। পাকিস্তানের ইন্দনে বিশ্ব ইজতেমাকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে নানা ষড়যন্ত্র শুরু করেছে।

Shamol Bangla Ads

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন এডভোকেট মো: ইউনুস মোল্লা। ওই সময় উপস্থিত ছিলেন, মেজর জেনারেল (অব) মো: রফিক, খাদ্য বিভাগের সাবেক ডিজি রুহুল আমিন, ব্যারিস্টার গাজিউর রহমান, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, মাওলানা সাইফুল্লাহ প্রমুখ।
মুরব্বী ও সাথীরা বলেছেন, ৩০ নবেম্বর অনুষ্ঠিতব্য জোড়কে বানচাল করতে একটি মহল দারুল উলুম দেওবানদের নাম ব্যবহার করে কাওমী মাদ্রাসার কিছু ওলামায়েকরাম তাবলীগের মত অরাজনৈতিক সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে। অথচ দারুল উলুম দেওবান তাবলীগের অভ্যন্তরিন বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে। তারপরও একটি স্বর্থেন্বেশীমহল মাদ্রাসার কোমলমতি ছাত্রদের হাতে লাঠি-সোটা দিয়ে ইজতেমা মাঠ দখলের চেষ্টা করছে। যাতে করে এই জোড় কার্যক্রম ব্যহত হয়।

মুরব্বীরা বলেন, অর্ধশত বছরের বেশি সময় ধরে বাংলাদেশ সরকার ও সর্বস্তরের জনগনের সহযোগীতায় বিশ্বের ৮০টি দেশের অংশগ্রহনে বাংলাদেশের টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি একটি মহল পাকিস্তানের ইন্দনে বিশ্ব ইজতেমাকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। এটি সেই ষড়যন্ত্রেরই একটি অংশ মাত্র। এ সকল ষড়যন্ত্রকে রুখে ইসলামের দাওয়াতী কাজ বিশ্ব ইজতেমাকে সুষ্ঠুভাবে সংগঠিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Shamol Bangla Ads

লিখিত বক্তব্যে মুসল্লীরা বলেছেন, বিশ্ব তাবলীগ জামাতের মূলধারার সঙ্গে সম্পৃক্ত তাবলীগ জামাত বাংলাদেশের নিয়মতান্ত্রিক ধর্মীয় কার্যক্রম পরিচালনায় বহিরাগত প্রতিক্রিয়াশিল চক্রের বাধা প্রদানের প্রতিবাদ করছি আমরা। এছাড়া তাবলীগ জামাতের আসন্ন তিন চিল্লা সাথিদের ৩০ নবেম্বর থেকে ৪ ডিসেম্বও পর্যন্ত পাঁচ দিনে জোড় এবং ১১, ১২, ১৩ জানুয়ারি টঙ্গি বিশ্ব ইজতিমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাপানি ভাষায় প্রকাশিত হলো গ্রাফিক নোবেল ‘মুজিব’ পরবর্তী সংবাদ ধানের শীষ নয়, ছাতা নিয়ে লড়বেন অলি আহমদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads