ads

বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই সনদের খসড়ায় আসছে নতুন সংশোধনী

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

জুলাই সনদের সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা নিয়ে দলগুলোর কাছ থেকে যেসব আপত্তি ও পরামর্শ এসেছে, সেগুলো সমন্বয় করা হচ্ছে। এর ভিত্তিতে সনদের সমন্বিত খসড়ায় আবার কিছু সংশোধনী আনতে যাচ্ছে কমিশন, যাতে মোটাদাগে দলগুলোর মতামতের প্রতিফলন নিশ্চিত করা যায়।

Shamol Bangla Ads

বুধবার জাতীয় সংসদ ভবনে নিজেদের কার্যালয়ে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে দলগুলোর মতামত পর্যালোচনা করা হয় বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করতে চায় ঐকমত্য কমিশন।

গত ২৯ জুলাই ৩০টি দলকে জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া দিয়েছিলো জাতীয় ঐকমত্য কমিশন। প্রাথমিক খসড়া নিয়ে দলগুলোর মতামতের পরিপ্রেক্ষিতে ‘সমন্বিত খসড়া’ তৈরি করে ১৬ আগস্ট দলগুলোকে দেওয়া হয়। এটি নিয়ে ২৯টি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে।

Shamol Bangla Ads

ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর মতামত অত্যন্ত গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করছে কমিশন। সমন্বিতভাবে সবার মতামতের প্রতিফলন ঘটানো এবং সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির দিকও বিবেচনায় রেখে খসড়ায় কিছু সংশোধনী আনার কথা ভাবা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!