মেহের আমজাদ,মেহেরপুর : মুজিবনগর প্রকল্পের অধীনে সেচ ব্যবস্থাপনার উপরে স্থানীয় কৃষকের দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা গাংনী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গাংনী ইউনিট অফিস দিন ব্যাপি এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম।
বিএডিসি’র গাংনী ইউনিট অফিসের সহকারী প্রকৌশলী সৌরেন্দ্র মোহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিএডিসি চুয়াডাঙ্গা জোনের সহকারী প্রকৌশলী খালেদা ইয়াসমিন।




