পাবনা প্রতিনিধি : পাবনা জেলাকে মাদক মুক্ত করতে হলে জেলার বিভিন্ন মহলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এছাড়াও বিভিন্ন ফোরামের মাধ্যমে জনগনকে সচেতন করতে হবে। এভাবে মাদক সেবন চলতে থাকলে আমাদের আগামী প্রজন্ম ধ্বংশের দ্বার প্রান্তে চলে যাবে।

পাবনার আটঘরিয়ায় মঙ্গলবর নবাগত পাবনা জেলার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক নির্মুলের জন্য মসজিদের ঈমামদের নামাজের সময় এর কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। নবাগত জেলা প্রশাসক আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো ভালো কাজের উদাহরণগুলো তুলে ধরতে হবে। তাহলে সবাই উদ্বুদ্ধ হয়ে ভালো কাজে আগ্রহী হবেন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইশারত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক বেনজিম আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আটঘরিয়া পৌর মেয়র আমিনুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা তফিকুল আলম, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি আ.সামাদ আজাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি কে,এম রউচ উদ্দিন রবি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আসাফুদ্দোলা, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জিলুর রহমান রানা, যুব উন্নয়ন কর্মকর্তা আ.কুদ্দুস, প্রকল্প কর্মকর্তা আল-আমীন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী ওয়ারেছ আলী।




