ads

বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) ৷ গত ফেব্রুয়ারি মাসে সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। পরে ওই খসড়ার ওপর আপত্তি গ্রহণ করে এবং শুনানি করে। শুনানি শেষে আপত্তি যাচাই-বাছাই করে ১ জুন চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিরোজপুর-১ আসন আগে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল। এ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নেছারাবাদ উপজেলা বাদ দিয়ে ইন্দুরকানী উপজেলা যুক্ত করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা আগে পিরোজপুর-২ আসনের অংশ ছিল। এদিকে নেছারাবাদ উপজেলা পিরোজপুর-২ সংসদীয় আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড গাজীপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আগে ওই ওয়ার্ড গাজীপুর-৫ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল।

Shamol Bangla Ads

ফরিদপুর-২ আসন থেকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে৷ পূর্বে ফরিদপুর-৪ আসনে আগে এ ইউনিয়ন বাদে সদরপুর উপজেলা ছিল, এখন পুরো সদরপুর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুমিল্লা-১ আসন থেকে মেঘনা উপজেলাকে বাদ দেওয়া হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে তিতাস উপজেলাকে। কুমিল্লা-২ সংসদীয় আসনে যুক্ত করা হয়েছে মেঘনা উপজেলাকে।

নোয়াখালী-২ সংসদীয় আসন আগে সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও আম্বর নগর নিয়ে গঠিত হয়েছিল। এবার এ ৩ ইউনিয়ন ছাড়াও সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে যুক্ত করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!