ads

মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে শেরপুরে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৬, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য শেরপুর জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শেরপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ আগস্ট সোমবার বিকেলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে ওই স্মারকলিপি প্রদান করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনীছা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ, সহকারী জেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আ.ল.ম শফিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ে সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ওইসময় জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, আমাদের প্রাণের পাচঁ দফা হচ্ছে, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ৫ দফা দাবিগুলো হলো স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্ৰেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান, অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, এবং বকেয়া সিলেকশন গ্ৰেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান বাস্তবায়ন।

Shamol Bangla Ads

দ্রুত সময়ের মধ্যে এসব দাবিগুলো মেনে নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার শৃঙ্খলা ফিরিয়ে আনবেন- এমন প্রত্যাশা করেন শিক্ষকবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!