ads

রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হিরো আলম-রিয়া মনির মিটমাট

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম নতুন করে অভিযোগ এনেছেন, তার তৃতীয় স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম। এরপর রিয়া মনি হিরো আলমকে ডিভোর্স দেওয়ার কথা জানান।
তবে এরইমধ্যে জানা গেল, স্ত্রী রিয়া মনির খোঁজে হিরো আলম শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন। এখন তিনি শ্বশুরবাড়ি বরগুনার তালতলিতে রয়েছেন। রিয়া মনির দেখা পেয়েছেন এবং তার সঙ্গে মিটমাটও হয়েছে বলে জানালেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর।

Shamol Bangla Ads

হিরো আলম বলেন, আমি রিয়া মনির খোঁজে বরগুনায় এসেছি। এখন আমি আমার শ্বশুরবাড়িতে উঠেছি। রিয়া মনির সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটমাট হয়ে গেছে। আমরা এখানে ২ জন একসঙ্গেই আছি।

জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। ওই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি। তারপর বিবাদ ভুলে কাছে আসা। কয়েকমাস ধরে হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। এবার আবার নতুন করে আলোচনায় উঠে আসে এই জুটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!