ads

মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
আগস্ট ২৬, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় নালিতাবাড়ীর সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে ওইসব কর্মসূচি পালিত হয়।

Shamol Bangla Ads

ওইসময় সাধারণ মানুষের পক্ষে বক্তব্য রাখেন রুহুল সিদ্দিকী রোমান, মাওলানা হাবিবুল্লাহ পাহাড়ি, মাহাদী হাসান সিদ্দিকী, মো. মানিক মিয়া, সাব্বির আহম্মেদ, আবদুল্লাহ আল-আমিন, জোবায়ের আহম্মেদ, মুহাম্মদ আলি, মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, শিহাব সারার নিরব প্রমুখ।

ওইসময় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অব্যবস্থাপনা উল্লেখ করে বলেন, আমাদের হাসপাতাল নিজেই এখনো রোগীতে পরিণত হয়েছে। হাসপাতালে কোন সেবাই ঠিকভাবে পাওয়া যায় না। প্যারাসিটামল ছাড়া কোন ওষুধও পাওয়া যায় না। চিকিৎসকরা হাসপাতালের ডিউটি রেখে একই সময় বাহিরে এসে রোগী দেখেন। ভিতরে পরিত্যক্ত একটি ভবন এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে৷

Shamol Bangla Ads

তারা আরও বলেন, হাসপাতালের দালাল চক্র নির্মূল করে রোগীদের যথাযথ সেবা প্রদানে আমরা ১৯ টি দাবি জানিয়েছি। আগামী ৭ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ গণশুনানীর ব্যবস্থা করে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে গণমিছিলের ঘোষণা দেন বক্তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহম্মেদ বলেন, আমাদের জনবল সংকট রয়েছে। এর মাঝেই আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো যেনো সমস্যাগুলো সমাধান করা যায়। আর আমার কাছে অফিসিয়ালি কোন চিঠি না এলে আমরা গণশুনানী করতে পারবো না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!