ads

মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে করোনা নিল আরও ১৭ প্রাণ

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু হওয়া ১৭ জনের মধ্যে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। বাকি ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার (০৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে করোনায় মারা গেছেন তাদের মধ্যে ময়মনসিংহের জেলার ২জন, নেত্রকোনা জেলার ২ জন, নরসিংদী ও দিনাজপুরের ১ জন করে। আর উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহ জেলার ৮ জন, টাঙ্গাইলের ২ জন ও নেত্রকোনার ১ জন।

Shamol Bangla Ads

করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের শিলা সরকার (৪০), ঈশ্বরগঞ্জের আব্দুল কাইয়ুম (৬০), নেত্রকোনা সদরের হানিফা (৬৭), বেদেনা আক্তার (৬৫), দিনাজপুরের ফুলবাড়ির শামসুন্নাহার (৬৮) ও নরসিংদীর আব্দুল মোতালেব (৬১)।

উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের হোসনে আরা (৬৫), শামসুদ্দিন (৭৫), মুরশিদা (৪০), মোসলেম উদ্দিন (৬০), ভালুকার রওশন আরা (৩৭), তারাকান্দার জেবুন্নাহার (৫০), নান্দাইলের সুলতান উদ্দিন (৬২), ধোবাউড়ার সাহেরা বানু (৭০), নেত্রকোনা সদরের আদম আলি (৭০), টাঙ্গাইল সদরের জ্যোৎস্না (৭০), ঘাটাইলের জোবেদ আলি (৭৫)।

Shamol Bangla Ads

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫৫১ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

এদিকে, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২৬ দশমিক ৯২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

Need Ads