ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে শীতে ১ জনের মৃত্যু : কঠিন সময় পার করছে দরিদ্র পরিবারগুলো

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০১৪ ৭:৫০ অপরাহ্ণ
মহাদেবপুরে শীতে ১ জনের মৃত্যু : কঠিন সময় পার করছে দরিদ্র পরিবারগুলো

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে কনকনে শীতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার নওহাটা মোড় এলাকায় ৪৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তি  ৯ জানুয়ারী বৃহস্পতিবার শীতের প্রকোপে মৃত্যুবরণ করেন বলে স্থানীয়রা জানায়। ১১ জানুয়ারী শনিবার সমস্তদিন সূর্যের দেখা মেলেনি। দিনব্যাপী হিমেল হাওয়ার সাথে হালকা কুয়াশা বিদ্যমান ছিল। গত কয়েকদিন থেকেই শীতের মাত্রা খুব বেশী পরিলক্ষিত হচ্ছে। এতে দিশেহারা অবস্থার সৃষ্টি হয়েছে মানুষজনদের মধ্যে। ছন্দপতন ঘটেছে স্বাভাবিক জীবনযাত্রায়। বিশেষ করে দরিদ্ররা মানবেতর জীবন যাপন করছে তীব্র শীতে। খাদ্য ও বস্ত্র সমস্যায় তারা হাবুডুবু খাচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দরিদ্র ও খেটে খাওয়া মানুষজন চরম শীতে একদিকে কর্মহীন হয়ে খাদ্য সংকটে ভুগছে অপরদিকে মাত্রাতিরিক্ত শীত মোকাবিলায় গরমের প্রয়োজনীয় কাপর না থাকায় তারা ঠকঠক করে কাঁপছে। এমতাবস্থায় এক কঠিন সময় পার করছে এ অঞ্চলের দরিদ্র পরিবারগুলোর হাজার হাজার নারী-পুরুষ ও শিশু। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ডায়রিয়া, আমাশয়, সর্দি, জ্বর ও কাশিসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন গ্রামের আকলিমা, রিয়াজ উদ্দিন, হোসেন আলী, মনিরা বেগম, জোহুরা খাতুন ও কাঞ্চন ওড়াওসহ অনেকে স্থানীয় হাসাপাতাল, ক্লিনিক এবং ডাক্তারদের বিভিন্ন প্রাইভেট চেম্বারে শীতজনিত নানা রোগের চিকিৎসা নিয়েছেন। উপজেলার লক্ষণপুর গ্রামের ফয়জান বিবি (৫৮), আবি বেওয়া (৫৫), চাম্পি বেওয়া (৬২), ফাজিলপুর গ্রামের ফয়জান বেওয়া (৯৭) ও খরপা গ্রামের সুরেন পাহানসহ (৭২) বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষজন জানান, প্রচন্ড শীতে তাদের অবস্থা নাজুক হয়ে পড়লেও সাহায্য-সহযোগীতা তেমন মিলছেনা।

Need Ads
error: কপি হবে না!