আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে শুক্রবার রাতে আদমদীঘি থানা পুলিশ সান্তাহার শহর থেকে ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছেন। পুলিশ জানান, নওগাঁর এনায়েতপুর গ্রামের নাসির উদ্দিনের পুত্র এরশাদ (৩০), একই গ্রামের বিশুর পুত্র আতোয়ার হোসেন (৩৮) ও মথে সোনারের পুত্র মনজু সোনার (৬৪)। থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান বর্তমান রানৈতিক প্রেক্ষাপটে নাশকতা সৃষ্টি করতে পাওে এমন সন্দেহে এদের গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়।




