ads

সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ : পরিকল্পনামন্ত্রী

খবর টি পড়েছেন : ৩০৮
নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ : পরিকল্পনামন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গত নভেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশে। অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ৯১ শতাংশ। মূলত খাদ্য মূল্যস্ফীতি কমার কারণেই সার্বিকভাবে মূল্যস্ফীতি কমেছে। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, সেপ্টেম্বরে মূল্যস্ফিতির হার ছিল ৯ দশমিক ১০ ও আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। নভেম্বর মাসে খাদ্যপণ্যের দাম কমে ৮ দশমিক ১৪ শতাংশ হয়েছে, গত মাসে যা ছিল ৮ দশমিক ৫০ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, নভেম্বর মাসে অত্যন্ত ভালো খবর পেয়ছি। গতমাসের তুলনায় মূল্যস্ফীতি ডিসেম্বরে আরও কমার সম্ভাবনা আছে।

Shamol Bangla Ads

লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান, শাক সবজি হওয়ার পাশাপাশি তেল-গ্যাসের দাম বিশ্বব্যাপী কমায় সার্বিকভাবে প্রবৃদ্ধিও সাত শতাংশে যাবে, এমন আশাবাদ করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেফতার করা হচ্ছে না :… পরবর্তী সংবাদ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads