আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি ও পাশ্ববর্তি গ্রাম নিয়ে গঠিত উপজেলা হাজী সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে আদমদীঘির তালশন পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। হাজী মাওলানা আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন হাজী আনিছুর রহমান মাষ্টার, হাজী আব্দুল মজিদ, হাজী মোজাফ্ফর হোসেন, হাজী মোসলেম উদ্দীন প্রমূখ। সম্মেলন সর্বসম্মতিক্রমে হাজী মাওঃ আবু বক্কর ছিদ্দিককে পুনরায় সভাপতি ও হাজী হাফেজ মাওঃ মুফতি ইব্রাহিম হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট আদমদীঘি হাজী সমিতির নতুন কমিটি ঘোষনা করা হয়।




