ads

রবিবার , ১২ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া, ড. ইউনূস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট আমন্ত্রণ পাবেন : কাদের

খবর টি পড়েছেন : ২৬০
খালেদা জিয়া, ড. ইউনূস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট আমন্ত্রণ পাবেন : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ড. মুহাম্মদ ইউনূস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টসহ সবাইকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমরা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, বেগম খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে সবাইকে আমন্ত্রণ জানানোর চিন্তা করছি। প্রধানমন্ত্রী আমাদের সেইভাবে নির্দেশনা দিয়েছেন।’

Shamol Bangla Ads

কাদের বলেন, ‘আমন্ত্রণের প্রক্রিয়া প্রায় শেষ। আমন্ত্রণপত্র ছাপানো শেষ হয়েছে। বিদেশিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবো তারা পরে তাদের মত করে পাঠাবে। আর বেগম খালেদা জিয়াকে আমরা চিঠি দেবো।’ মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এতে চিফ হুইফ নূর-ই-আলম চৌধুরী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এমএম কামাল, অসীম কুমার উকিল, বিপ্লব বড়ুয়া, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, নাহিম রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে নাশকতার আশঙ্কা:
পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। সীতাকুন্ডসহ সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ড প্রসঙ্গ টেনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কার কথা জানান।

Shamol Bangla Ads

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড, সিলেটের ট্রেনে আগুনসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় এগুলো পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে কোন ষড়যন্ত্র কিনা? জবাবে ওবায়দুল কাদের বলেন, এগুলো অন্তর্ঘাত সাপোটার্স হতে পারে। পরীক্ষা-নিরীক্ষা চলছে গোয়েন্দাদের কাছে কিছু খবর আছে। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে অন্তর্ঘাতের আশঙ্কা আমাদের আগেও ছিল এখনও আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হার্টে আরও দুটি ব্লক, নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া পরবর্তী সংবাদ কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্মদিন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads