ads

শনিবার , ১৩ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈশাখীর পোশাক কিনে না দেয়ায় ছাত্রীর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ২১৩
বৈশাখীর পোশাক কিনে না দেয়ায় ছাত্রীর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বৈশাখীর জামা কিনে না দেয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে হাসি (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। ১২ এপ্রিল শুক্রবার রাতে নিজের ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। হাসি উপজেলার আলোকদিয়া ইউনিয়নের চাপারকোনা গ্রামের হায়দার আলীর মেয়ে। সে চক গাংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
হাসির চাচা আবদুল হামিদ জানান, দরিদ্র বাবার কাছে বৈশাখীর একটি জামা চেয়েছিল হাসি। অর্থ সংকটের কারণে বাবা তাকে কিনে দিতে পারেননি। শুক্রবার রাতে সবার অজান্তে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে হাসি। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় মধুপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নুসরাত হত্যায় অভিযুক্ত শাহাদাত ময়মনসিংহে গ্রেফতার পরবর্তী সংবাদ ভুটানের সঙ্গে ৫ সমঝোতা স্মারক সই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads