ads

সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ

আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। ১১ আগস্ট সোমবার দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ওই কথা জানান।

Shamol Bangla Ads

এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। সবগুলো ঘোষণাই সেপ্টেম্বরের সম্মেলনে আনুষ্ঠানিক হবে।

এদিকে জার্মানির সংখ্যাগরিষ্ঠ মানুষ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। ফরসা ইনস্টিটিউট ফর ফরেন পলিসি জার্নাল ইন্টারন্যাশনাল পলিটিক্সের জরিপে ওই তথ্য উঠে এসেছে। এতে গড়ে ৫৪ শতাংশ উত্তরদাতা ফিলিস্তিনের স্বীকৃতির ব্যাপারে ‘হ্যাঁ’ জবাব দিয়েছেন।

Shamol Bangla Ads

বিবিসির খবরে বলা হয়, সোমবার ক্যানবেরায় সাংবাদিকদের আলবানিজ বলেন, ‘মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও অনাহার শেষ করতে দুই রাষ্ট্র সমাধানই মানবতার জন্য সর্বোত্তম আশা। যতদিন পর্যন্ত পৃথক ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা চিরস্থায়ী না হচ্ছে, ততদিন শান্তিও স্থায়িত্ব পাবে না।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আরও বলেন, অস্ট্রেলিয়া ফিলিস্তিনি জনগণের নিজেদের দেশ পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে এই অধিকারকে বাস্তবতায় রূপান্তর করব।

জানা যায়, গাজায় ২ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। মূলত ওই প্রেক্ষাপটেই গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার সরাসরি প্রক্রিয়া হিসেবে ‘দুই রাষ্ট্র’ সমাধানকে সামনে নিয়ে আসতে চাইছে পশ্চিমের দেশগুলো।

আলবানিজ আরও বলেন, এখানে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তার সদ্ব্যবহার করবে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো। তিনি জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছে, ‘ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের জঙ্গিদের কোনো ভূমিকা থাকবে না।’ মূলত এই আশ্বাস পেয়েই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ক্যানবেরা। তবে গাজায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ধরনের এখতিয়ার নেই। প্রায় দুই দশক ধরে গাজার শাসনভার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হাতে।

এদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানান, তার দেশও আগামী মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। দেওয়া হবে কী হবে না, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে, সেটা নিয়ে ভাবছি আমরা।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় ৩৫ ত্রাণপ্রত্যাশীসহ ৬১ জনের প্রাণ গেছে। ক্ষুধায় এ পর্যন্ত কমপক্ষে ১০০ শিশু মারা গেছে। সর্বশেষ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১ হাজার ৪৩০ ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।

Need Ads
error: কপি হবে না!