ads

বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুয়ারেজ-ডি পলের গোলে মেসিহীন মায়ামির দাপুটে জয়

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

চোটের কারণে লিওনেল মেসিকে ছাড়াই লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। তবে আর্জেন্টাইন মহাতারকা মেসির অভাব টের পেতে দেননি রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজরা। ৮ আগস্ট বৃহস্পতিবারের ম্যাচে পুমাসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে এমএলএসের ক্লাব মায়ামি।

Shamol Bangla Ads

ফ্লোরিডার ক্লাবটি অবশ্য শুরুটা ভালো করতে পারেনি। ম্যাচের মাত্র ৩৪ মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। পুমাসের হয়ে জর্জ রুভালকাবা দারুণ এক কাউন্টার অ্যাটাকে এগিয়ে দেন দলকে। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে মায়ামি। ইয়ানিক ব্রাইটের পাস থেকে বল পেয়ে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় গোল করেন রদ্রিগো ডি পল।

অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে আসার পর এমএলএসে এটাই তার প্রথম গোল। আগের ম্যাচেই করেছিলেন একটি অ্যাসিস্ট।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধে মায়ামির আধিপত্য আরও স্পষ্ট হয়। ৫৯ মিনিটে প্রতিপক্ষ বক্সে ফাউলের কারণে পেনাল্টি পায় মায়ামি। সেটি থেকে দুর্দান্ত এক পানেনকা স্টাইলে গোল করেন সুয়ারেজ। এরপর ৭০ মিনিটে আবার আলো ছড়ান বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার। ডিফেন্সচেরা পাসে খুঁজে নেন তাদেও আয়েন্দেকে। তিনি মায়ামির হয়ে ব্যবধান ৩-১ করেন। শেষদিকে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল মায়ামি। বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আয়েন্দে কাছাকাছি গিয়ে সুযোগ হাতছাড়া না করলে জয়টা আরও বড় হতে পারত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!