ads

সোমবার , ৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত আইজিপি রৌশন আরা নিহত

খবর টি পড়েছেন : ১৭৪
কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত আইজিপি রৌশন আরা নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রৌশন আরা বেগম নিহত হয়েছেন। এ সময় পুলিশের এসপি (কমান্ডার) ফারজানা ও গাড়িচালক আহত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া) বেলুলুর রহমান বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের মেডেল প্যারেডে অংশ নিতে গিয়েছিলেন রৌশন আরা বেগম। দেশটির কিনশাসা নামক স্থানে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি লরির সঙ্গে ধাক্কা লেগে রৌশন আরা বেগম নিহত হন।
এ সময় রওশন আরা বেগমকে বহনকারী গাড়ির চালকসহ বাকি দুইজন আহত হন। আহতদের মধ্যে পুলিশের এসপি (কমান্ডার) ফারজানাও রয়েছেন। পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্বে ছিলেন রৌশন আরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হলেন যারা পরবর্তী সংবাদ এসএসসি ও সমমানে পাস ৮২.২০%, জিপিএ-৫ ১ লাখ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads