ads

রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্বালানি তেলের দামবৃদ্ধিতে কৃষিতে প্রভাব পড়বে না: কৃষিমন্ত্রী

খবর টি পড়েছেন : ৫২০
জ্বালানি তেলের দামবৃদ্ধিতে কৃষিতে প্রভাব পড়বে না: কৃষিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের হাতে বিকল্প আর কোনো উপায় ছিল না। তেলার দামবৃদ্ধির ফলে কৃষি উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। সরকার কৃষকদের জন্য ভর্তুকির কথা ভাবছে। কিন্তু বিরোধী দল বিষয়টি না বুঝেই সরকারের বিরুদ্ধে এখন অপপ্রচারে নেমেছে।’ রবিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের রিজার্ভ আছে। তবে বিশ্বে চলমান অস্থিরতা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে দেশে তার প্রভাব পড়বে।’ কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ ও রপ্তানিযোগ্য করার বিষয়ে মন্ত্রী বলেন, ‘পূর্বাঞ্চলে একটি আধুনিক হিমাগার ও প্যাকেজিং করখানা চালু করা হবে।’

মন্ত্রী বলেন, ‘তেলের দামবৃদ্ধিতে দেশের চলমান মেগা প্রকল্পগুলো কিছুটা ধীরগতি হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে, দেশের বাজারেও কমে আসবে।’

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম।

এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক শাহাজাহান কবির। অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, যুবলীগ নেতা চিত্ত রঞ্জন ভৌমিকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গমাতার জীবন থেকে সব দেশের নারীরা শিক্ষা নিতে… পরবর্তী সংবাদ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ দিয়ে সমুদ্রসীমা পাহারা দেওয়া হবে’

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads