ads

বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গত বছর সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে আমেরিকা থেকে

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

গত অর্থবছরে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। এর মধ্যে কেবল আমেরিকা থেকেই এসেছে ৪৭৩ কোটি ডলার, যা একক দেশ থেকে পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

প্রতিবেদনে দেখা যায়, আমেরিকার পর সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। যার পরিমাণ ৪২৬ কোটি ডলার। আর তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স এসেছে ৪১৬ কোটি ডলার।

এই তিন দেশ ছাড়াও রেমিটেন্স পাঠানো ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, জুনে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘যাকে যে কাজে পাঠাবো সে কাজের একটা বেসিক ট্রেনিং দিয়ে পাঠাব। আমি বলি না স্কিলড, সেমি স্কিলড পাঠাতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ভাষাটা শিখিয়ে পাঠাতে হবে। অর্থাৎ অধিক কর্মী না পাঠিয়েও বর্তমান কর্মী দিয়েও আমরা কিন্তু রেমিটেন্স প্রবাহ ২৫ থেকে ৩০ ভাগ বাড়াতে সক্ষম হবো।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!