ads

মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশিরা যা চান, যুক্তরাষ্ট্র তা-ই চায়: ম্যাথিউ মিলার

খবর টি পড়েছেন : ৪৯৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশিরা শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম- সকলেই আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। বাংলাদেশিরা যা চান, যুক্তরাষ্ট্র তা-ই চায়।’

Shamol Bangla Ads

সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে মন্তব্য করেন মিলার। তিনি জানান, ভিসা সীমাবদ্ধতার যে নীতি ঘোষণা করা হয়েছে, তা বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে পারে শুধুমাত্র সেটি নিশ্চিত করার জন্য।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র (বাংলাদেশের) কোনো বিশেষ দলকে সমর্থন করে না। নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্নীতির বিরুদ্ধে ব্যবসায়ীদেরকে প্রতিরোধ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পরবর্তী সংবাদ ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন ৫ নভেম্বর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads