ads

মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
আগস্ট ৫, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মধ্য বাজারে ওই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, এখন তো ফ্যাসিস্ট সরকার নাই, তাহলে কেনো দেশের এ অবস্থা। মানুষের দোকান ঘর ভাংচুর করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে, রাস্তায় জনসম্মুখে পাথর মেরে মানুষ হত্যাসহ চাঁদাবাজি করছে। আমরা যখন প্রতিবাদ করলাম, তখন তারা ফ্যাসিস্টদের ভাষায় গালি দেওয়া শুরু করলো, আমরা নাকি রাজাকার। তিনি আরও বলেন, ইসলামী দলগুলোর মধ্যে যাকেই মনোয়ন দেওয়া হবে আমি তার হয়েই কাজ করবো।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. রেজাউল করিমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নুরুল ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের ছাত্র শিবিরের সভাপতি মোখলেছুর রহমান, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, রাজধানীর কলাবাগান থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

Shamol Bangla Ads

এর আগে একটি গণমিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পথসভা ও গণমিছিলে জামায়াতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির ও ইসলামী আন্দোলনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!