রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাণীনগর উপজেলায় দাখিলকৃত প্রার্থীদের ৮ জনের মধ্যে ৬ জন চেয়ারম্যান ও ৫ জন পুরুষ ভাইস্ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই আসনে ২ জন চেয়ারম্যান প্রার্থী, ৪ জন ভাইস্ চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস্ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার মনোননয়ন প্রত্যাহারের শেষ দিনে উলেখিত প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
রাণীনগর উপজেলা নির্বাচন রিটারনিং অফিস সুত্রে জানাগেছে, চেয়ারম্যান পদে আ’লীগ সর্মর্থিত ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, বিএনপি সর্মথিত এসএম আল ফারুক জেমস্, মোসারব হোসেন, সাইদুর রহমান বাঘা ও আমিনুল হক বেলাল এবং সতন্ত্র প্রার্থী আহসান হাবিব মিলন ও আসাদুজ্জামান নুরল, জামায়াত সর্মথিত মোস্তফা ইবনে আব্বাছ মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে আ’লীগ সর্মথিত ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল এবং বিএনপি সর্মথিত এসএম আল ফারুক জেমস্ ছাড়া বাকিরা মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আ’লীগ সর্মথিত ও বর্তমান ভাইস্ চেয়াম্যান শহিদুলা মিঞা, জামায়াত সর্মথিত অধ্যক্ষ হারুনূর রশিদ, বিএনপি সর্মথিত মোজাক্কির হোসেন, আহম্মদ মহিউল চৌধুরী এবং জাতীয় পার্টির আব্দুল লতিফ মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে আহম্মদ মহিউল চৌধুরী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ফলে এপদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দিকে মহিলা ভাইস্ চেয়ারম্যান পদে আ’লীগ সর্মথিত ও বর্তমান ভাইস্ চেয়ারম্যান ফরিদা বেগম, বিএনপি সর্মথিত ছনিয়া ইসলাম ও তহমিনা আক্তার রুহি মনোনয়ন পত্র দাখিল করেন। এপদে কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় ৩ জনই প্রতিদ্বন্দ্বিতা করছেন।




