ads

শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা
আগস্ট ২, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলায় ডোবার পানিতে ডুবে রাফি নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২ আগস্ট শনিবার দুপুরে উপজেলার টালকী ইউনিয়নের পোয়াবাগ এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত রাফি নয়াবাড়ী এলাকার মোঃ হৃদয় মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা গেছে, নানার বাড়িতে শনিবার দুপুরে খেলাধুলার একপর্যায়ে শিশু রাফি বাড়ির পাশে একটি ডোবার কাছে যায়। পরিবারের সদস্যরা কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে ডোবার পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুরো গ্রামে শোকের মাতম চলছে।

Shamol Bangla Ads

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!