ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোদিকে ‘র‍্যাম্প মডেল’ হিসেবে দেখতে চান কঙ্গনা!

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার ‘র‍্যাম্প মডেল’ রূপে দেখতে চাইলেন বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। তিনি বলেন, শুধু পোশাক-আশাকের জন্য নয়, ব্যক্তিত্ব ও আদব-কায়দার জন্যই ফ্যাশন দুনিয়াকে মুগ্ধ করতে সক্ষম হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ভাষায়, র‍্যাম্পে হাঁটলে ফ্যাশন দুনিয়ায় সাড়া ফেলতে পারবেন নরেন্দ্র মোদি। আর অভিনেত্রীর এমন দাবি শুনে হতবাক নেটিজেনরা।

Shamol Bangla Ads

সম্প্রতি দিল্লির একটি ফ্যাশন শোতে গিয়েছিলেন কঙ্গনা রানাউত। সেখানে তিনি নিজেও একেবারে অন্য অবতারে র‍্যাম্পে হাঁটেন। ওই সময় এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়-রাজনীতির জগৎ থেকে কে সবচেয়ে ভালো র‍্যাম্পে হাঁটতে পারবেন? দুবার না ভেবেই কঙ্গনা রানাউত বলেন, অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী। তিনি অসাধারণ হাঁটবেন র‍্যাম্পে। ওঁর স্টাইল অসাধারণ।

প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে কঙ্গনা বলেন, সব কিছু নিয়েই খুব ওয়াকিফহাল থাকেন উনি। শুধুই রাজনীতি নিয়ে নয়, সমাজের সব কিছু নিয়ে অবগত। তাই আমি মনে করি, ফ্যাশন শোতে তিনি দারুণ ‘শো-স্টপার’ হতে পারেন।

Shamol Bangla Ads

সম্প্রতি দিল্লিতে পোশাকশিল্পী রাহুলের বিয়ের গহনা কেন্দ্র করে একটি ফ্যাশন শোতে যোগ দেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনিই ছিলেন ‘শো-স্টপার’। অভিনেত্রী এ দিন পরেছিলেন আইভরি রঙের একটি এমব্রয়ডারি করা শাড়ি। সঙ্গে ভারি সোনার গহনা।

কঙ্গনাকে এ রূপে দেখে তার অনুরাগীদের মনে পড়ে ‘ফ্যাশন’ সিনেমাটির কথা। সেই সিনেমায় এক র‍্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা। সেই সিনেমায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসা পেয়েছিল। বাস্তবেও বিভিন্ন ফ্যাশন শোতে হেঁটেছেন অভিনেত্রী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!