ads

রবিবার , ২৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিবের নতুন নায়িকা আরিয়ানা জামান

খবর টি পড়েছেন : ৩১০
শাকিবের নতুন নায়িকা আরিয়ানা জামান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শাকিব খানকে নিয়ে নিজের ৫০ তম সিনেমা ‘বীর’র কাজ শুরু করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াৎ। ওই সিনেমাতে নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। বুবলির নায়িকা হওয়া নিয়ে শুরুতে কিছুটা জটিলতা হলেও সবশেষ তাকেই চূড়ান্ত করা হয়।

Shamol Bangla Ads

সকল জটিলতা কাটিয়ে ১৫ জুলাই সিনেমাটির শুটিং শুরু হয়। নতুন খবর হলো বুবলি ছাড়াও শাকিবের বিপরীতে অভিনয়ের জন্য ওই সিনেমায় আরও এক নতুন মুখ যুক্ত করা হয়েছে। সিনেমাটিতে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন মডেল আরিয়ানা জামান। ২৪ আগস্ট শনিবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন নবাগত ওই নায়িকা। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সিনেমাটির একাংশের প্রযোজক মোঃ ইকবাল।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে আরিয়ানা জানান, ‘শনিবার ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এটা আমার জন্য দারুন সুযোগ। প্রথম ছবিতেই দেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ পাচ্ছি। তার উপর পরিচালক হিসেবে আছেন কাজী হায়াতের মতো বড় মাপের নির্মাতা। সব মিলিয়ে আমার জন্য সৌভাগ্য ব্যাপার এটি।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, আরিয়ানা জামান বেশ কয়েকবছর মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন। দেশের বড় বড় অনেক ফ্যাশন হাউজে পণ্যের মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাবিননামায় ‘কুমারী’ বাদ দেয়ার নির্দেশ পরবর্তী সংবাদ শেরপুরের জেসমিনের মিউজিক ভিডিও এলএম মিউজিকের ইউটিউব চ্যানেলে

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads