যার হারিয়েছে, সে জানে হারানোর কি যন্ত্রণা,,,
সন্তান হারা বাবা মা কোথায় পাবে,এতটুকু সাত্বনা?
অশ্রু সজল চোখে ভেসে ওঠে,, আদরে বাপজানের দগ্ধ শরীর,,,,
এমন তো কথা ছিল না, কথা ছিল বাড়ি এসে মা মা বলে জড়িয়ে ধরার?
আজ কোন বায়না নেই, বাপজানের খুঁনসুটি ভরা চিৎকার নেই?
সব যেন নীরবতা,,, ভিতর বাহির দগ্ধ হয়ে পুরে গেছে, আজ চিৎকার করার শক্তি নেই,,,
ঘর আজ সুনশান, কেন খোকা এভাবে চলে গেলি,তোর বায়নায়, প্রিয় খাবার রান্না করেছি,কই তুই আর এলি না, এলো নিথর দগ্ধ শরীর,,,,,
পাথর হয়ে গেছি, বাপজান, কে আমায় জড়িয়ে ধরে বলবে,আম্মু আমি এটা খাবো সেটা খাবো,এই ভারী যন্ত্রণার পৃথিবীতে কোথায় আছে তুকে হারানোর সাত্বনা।।





