ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলে ৪টি ভোট কেন্দ্রে আগুন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০১৪ ৪:৩৭ অপরাহ্ণ

Fireটাঙ্গাইল প্রতিনিধি :  ট্ঙ্গাাইল-৫(সদর) ও ট্ঙ্গাাইল-২(গোপালপুর-ভূয়াপুর) আসনের ৪টি ভোট কেন্দ্রে শনিবার ভোরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা । দূবৃর্ত্তদের দেয়া আগুন ভোট কেন্দ্রের ৪টি দরজা পুরে গেছে। তবে কেন্দ্রের ভিতরের কোন কিছুর ক্ষতি হয়নি।
টাঙ্গাইল মডেল থানার ওসি মো:নজরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা জানায়,টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ডেলি করটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র ও এইচ এম ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজ কেন্দ্রের দুইটি করে দরজায় দূর্বৃত্তরা আগুন লাগায় । পরে স্থানীয় লোক জান আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে টাঙ্গাইল-২ গোপালপুর-ভূয়াপুর  আসনের গোপালপুর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয় ও ভাদুরিচর এলাকায় দুইটি ভোট কেন্দ্রে আগুন লাগায় দূর্বৃত্তরা। এতে দরজার আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয় ওয়াজ মাহফিলের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Need Ads
error: কপি হবে না!