তুমি তো আছ হৃদয়ে আমার
সমস্ত স্মৃতি জুড়ে,
অভিমান করে আমায় ফেলে
যাওনা যতই দুরে।
যখনি তাকায় স্মৃতির পাতায়
ভেসে উঠে তুমার মুখ,
শত কষ্টেও শান্তনা পাই
দেখিলে তুমার সুখ।
শ্রেনিকক্ষ,গ্রামের মেঠোপথ
যে স্মৃতিেই যাই,
তোমা বিহীন আর কাউকে
খুজে নাহি পাই।
পাশাপাশি বসে কত গল্প
একি সাথে পথ চলা,
সবকিছু আজ স্মৃতি হয়ে
দিচ্ছে মোরে জ্বালা।
যত চেষ্টা করি তুমাকে
মুছে ফেলতে হৃদয় থেকে
চিত্তপটে কোন চিত্র শিল্পী
ছবি দেয় বার বার একে।
পারব না কিছুতেই ভুলে থাকতে
এত প্রেম প্রীতি,
যত মোরে দিবে ব্যাথা
হয়ে বেদনার স্মৃতি।
কখনও তুমায় মন থেকে
ভুলতে পারবনা আমি,
বসে আছ রাজ মুকুট পরে
স্মৃতির পাতায় তুমি।




