ads

সোমবার , ২৮ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ১০৪ মৃত্যু, রেকর্ড ৮ হাজার ৩৬৪ জন শনাক্ত

খবর টি পড়েছেন : ২৯০
দেশে করোনায় আরও ১০৪ মৃত্যু, রেকর্ড ৮ হাজার ৩৬৪ জন শনাক্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ১৪ হাজার ২৭৬ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটাই একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনের। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৩৫ জন মারা গেছেন। এছাড়া, ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ১৯, রাজশাহীতে ৭, বরিশালে ২, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মগবাজারে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়: আইজিপি পরবর্তী সংবাদ ১ জুলাই থেকে মাঠে সেনা মোতায়েন থাকবে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads