ads

শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কে হচ্ছেন সেরা রাধুঁনী?

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

অপেক্ষার পালা শেষ হতে চলেছে আজ। ২৫ জুলাই শনিবার রাতেই জানা যাবে কে হবেন ‘সেরা রাঁধুনী’ সিজন-৮ বিজয়ী। এ বছরের মার্চ মাসে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছিল রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’ সিজন-৮। সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ২০ জন প্রতিযোগির মধ্য থেকে বিভিন্ন ধাপে প্রতিদ্বন্দীতা করে চূড়ান্ত পর্বে উঠে এসেছেন সেরা ৩ জন।

Shamol Bangla Ads

নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন, জুরাইরিয়া কামাল ওই ৩ জনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালে’র প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আলোচিত এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি।

জানা যায়, জমকালো এ অনুষ্ঠানে প্রতিযোগিতার পাশাপাশি থাকবে নাচ-গানের আয়োজন। গান পরিবেশন করবেন হৃদয় খান, ইমরান ও কনা। নাচ পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও তার দল।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক মৌসুমী মৌয়ের সঙ্গে গ্র্যান্ড ফিনালে-তে উপস্থাপনায় থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রতিযোগিতার বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা।

Need Ads
error: কপি হবে না!