ads

শনিবার , ২২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২২, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

চোটের মিছিল বড় ছিল আর্জেন্টিনার। ছিটকে গেছেন অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজসহ প্রথম সারির বেশ কিছু খেলোয়াড়। সেই ম্যাচে আলো ছড়িয়েছেন ২৩ বর্ষী থিয়াগো আলমাদা। তার জয়সূচক গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার পথটা আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন দল।

Shamol Bangla Ads

উরুগুয়ের মাঠ সেন্টেনারিও স্টেডিয়ামে শনিবার ভোরে স্বাগতিকদের ১-০তে হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হাতে আছে আরও পাঁচ ম্যাচ। যেখানে আর ১ পয়েন্ট পেলেই তারা নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

পুরো ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ৬ শট নেয় উরুগুয়ে। যার ২টি ছিল গোলমুখে। বিপরীতে বল দখলে পিছিয়ে থাকলেও ১২ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে লিওনেল স্কালোনির শিষ্যরা।

Shamol Bangla Ads

আলমাদার গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল। ম্যাচের শেষ দিকে অবশ্য অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনা ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে থাকা ব্রাজিলের বিপক্ষে বুধবার সকালে মাঠে নামবে আর্জেন্টিনা।

Need Ads
error: কপি হবে না!