ads

রবিবার , ২০ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
জুলাই ২০, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ

শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে ২য় পর্যায়ের সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। ২০ জুলাই রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলার শহীদ আসাদুল্লাহর পরিবারের মাঝে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

এর আগে দুই দফায় জেলার ১৩ শহিদ পরিবারের প্রত্যেকের মাঝে ১০ লাখ টাকা করে মোট ১ কোটি ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!