ads

শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ১৯, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জুলাই শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, লিজা নার্সারির স্বত্বাধিকারী মো. সাদেক আলী প্রমুখ। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের সদস্যগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী সেরা নার্সারি স্টলগুলোর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ডিসি উদ্যান চত্বরে আয়োজিত এ বৃক্ষমেলায় ৫০টি স্টল বসেছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!