রফিক বাবু, দিঘলিয়া (খুলনা) : বর্তমান সরকার জনগনকে বাদ দিয়ে আমি ও আমার শব্দ ব্যবহার করে আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করছে। আমি ও আমার শব্দ থেকে বিরত থাকার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। ক্ষমতাকে কুক্ষিগত করে চির স্থায়ী থাকা যায় না। শুক্রবার বিকালে দিঘলিয়া থানা বিএনপির উদ্দ্যেগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ ওই কথা বলেন। থানা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিকের পরিচালনায় স্থানীয় আয়াতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএরপির সভাপতি এড্যাঃ শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মন্টু, আব্দুর রশিধ, একরামুল কবির নাসিম, শেখ কামরুল হাসান, শেখ কামরুল হাসান, মেজবাউল আলম, সিরাজুল হক তোতন, গাউস হোসেন, অধ্যাপক মনিরুল হক বাবুল, অধ্যাপক সেখ মনিবুর রহমান, থানা বিএনপির নেতা শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা আঃ রহমান, মোল্লা সরোয়ার হোসেন, মোল্লা নাজমুল হক, শেখ পারভেজ সাজ্জাদ বাবলা, মোল্লা মনিরুজ্জামান, শেখ আসাদুজ্জামান নুর, শেখ মোসলেম উদ্দীন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, মোড়ল সাইফুল ইসলাম, কুদরত-ই-এলাহী স্পীকার, সেখ আশরাফ হোসেন, মোঃ আবু হানিফ, রীনা পারভীন, শিখা বেগম, মোল্লা মাহমুদুল হাসান মিঠু প্রমুখ।









