ads

সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৪ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

খবর টি পড়েছেন : ৩২৬
২৪ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী ২৪ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। দেশের পার্বত্য তিন জেলা বাদে ৬১ জেলার চূড়ান্ত মনোনীতদের তালিকা একসঙ্গে প্রকাশ করা হবে। এর আগে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়েছে ডিপিই।

Shamol Bangla Ads

ডিপিই মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সোমবার বলেন, ‘শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল বুয়েটের মাধ্যমে তৈরি করা হচ্ছে। দেশের ৬২ জেলায় আয়োজিত মৌখিক পরীক্ষার ফলাফল বুয়েটে পাঠানো হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে এ ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা থাকলেও কাজ শেষ করতে দেরি হওয়ায় এ মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জানা গেছে, গত ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়। এর মাধ্যমে সারাদেশের সব জেলার পরীক্ষা সম্পন্ন হয়। চলমান নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর বাইরে অনুমোদিত ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

Shamol Bangla Ads

মহাপরিচালক বলেন, ‘এ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করে পরবর্তী ১৫ দিন নির্বাচিত প্রার্থীদের যোগদানের জন্য সময় দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে যোগদান কার্যক্রম শেষ করে ১ জানুয়ারি থেকে যোগদান করা শিক্ষকেরা ক্লাসে পাঠদান শুরু করতে পারবেন।’

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে শুরু হয় মৌখিক পরীক্ষা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৭৫ পরবর্তী সংবাদ রেমিট্যান্স বাড়াতে ৬ উদ্যোগ গ্রহণ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads