ads

শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

ময়মনসিংহের ভালুকায় লাকড়ি কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. আরব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মো. আরব আলী উপজেলার পার্শ্ববর্তী বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের প্রয়াত মো. ওয়াহেদ আলীর ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।

Shamol Bangla Ads

জানা যায়, আরব আলী জামিরাপাড়া গ্রামে মাজেদা খাতুনকে বিয়ে করেছিলেন। বিয়ের পর শ্বশুরবাড়ির পাশে জমি কিনে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন তিনি। বিকেলে আরব আলী বাড়ির পাশে লাকড়ি কুড়াতে যান। ওইসময় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!