ads

সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ২ শিশুসহ একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৪, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে এক নারী ও ২ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ জুলাই সোমবার সকালে ভালুকা পৌর শহরের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

নিহতরা হলেন, নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫) এবং তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।

জানা যায়, ভালুকা পৌরসভার পনাশাইল রোডের হাইয়ুম মিয়ার বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়ায় থাকতেন রফিকুল ইসলাম। তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। সোমবার সকাল ৯টার দিকে কর্মস্থল থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখতে পান রফিকুল। পরে অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার উপর স্ত্রীসহ ২ সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান।
এদিকে খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকে ওই বাসার পাশের কক্ষে বসবাসকারী রফিকুলের ভাই নজরুল পলাতক রয়েছেন।

Shamol Bangla Ads

রফিকুল ইসলাম বলেন, আমি ও আমার ভাই নজরুল ইসলাম ওই বাসায় পাশাপাশি কক্ষে ভাড়ায় থাকি। সোমবার সকাল ৯টার দিকে কর্মস্থল থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে প্রায় ঘণ্টাখানেক ডাকাডাকি করি। কোনো সাড়া না পেয়ে একজনের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার উপর স্ত্রীসহ দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পাই।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার এস.আই আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। কী ঘটেছিল, সেটা উদঘাটনে কাজ চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!