ads

শনিবার , ১২ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপ্লব সাহা’র কবিতা ‘আমার তোমাকেই লাগবে’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

তোমাকে লাগবে —
সময়ের কাঁটা থেমে গেলে,
বা হঠাৎ কাঁপন উঠলে নিঃশব্দ রাত্রিতে।
অকারণে, অকার্যেই —
একটা ভাঙা মগে ধোঁয়া ওঠা চা,
ফুটপাথে জমে থাকা বৃষ্টির গন্ধ,
অথবা হঠাৎ জেগে ওঠা একটানা স্বপ্নে
তোমাকেই খুঁজবো।
ঘুম আর জেগে থাকার মাঝখানে
যখন শব্দ ফুরিয়ে যায়,
তখনো একটা টুকরো স্পর্শের মতো
তোমার প্রয়োজন হবে —
অন্তত নিঃশ্বাসে।
আমি বলিনি কখনো —
কিন্তু
তোমাকে না পেলে
সময়টা কেমন যেন বেখেয়াল হয়ে পড়ে।
তাই বলি,
তুমি থেকো—
কাজে, অকাজে, জাগরণে, ঘুমে,
আমার প্রতিটি অসময়ে
আমার তোমাকেই লাগবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!