ads

বুধবার , ৯ জুলাই ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গলিয়াপাতি চকসাহাব্দী এলাকায় কাঠের সাঁকো উদ্বোধন

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
জুলাই ৯, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ

শেরপুরের বলাইরচর ইউনিয়নে কাঠের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের আর্থিক বরাদ্দ ও সেচ্ছাসেবকদের শ্রমে ওই সাঁকো নির্মাণ করা হয়। ৯ জুলাই বুধবার সকালে বলাইরচর ইউনিয়নের গলিয়াপাতি চকসাহাব্দী গ্রামে সাঁকো নির্মাণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল আলম।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, ৬নং ওয়ার্ড চকসাহাব্দীর ইউপি সদস্য মোহাম্মদ সারোয়ার জাহান নাছির, উদ্যোক্তা মফিজুল ইসলাম, স্থানীয় ব্যক্তি ও যুবদল নেতা মঞ্জু মিয়া, জামায়াত নেতা শহিদুল ইসলাম, এনসিপি নেতা মাহবুবুল আলম মাসুম ও স্থানীয় ব্যবসায়ী শাহিন মিয়াসহ স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
জানা যায়, বলাইরচর ইউনিয়নের গলিয়াপাতি- চকসাহাব্দী সড়কে একটি ব্রিজের অভাবে দীর্ঘ যাবত ওই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছিলেন। ওই দুর্ভোগের অবসানে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এগিয়ে আসে ইউনিয়ন পরিষদ। ফলে ২০২৪-২০২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের ৩ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে ওই সাঁকোটির নির্মাণ কাজ শুরু হলে স্থানীয় যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

এ ব্যাপারে বলাইরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম বলেন, ‘আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগ সমস্যায় ভুগছেন। বর্ষাকালে নৌকা ছাড়া নদী পারাপারের কোনো উপায় ছিল না। এই কাঠের সাঁকো নির্মাণের ফলে দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের কষ্ট কমবে এবং ব্যবসা-বাণিজ্যও সম্প্রসারিত হবে। এটি শুধু একটি সাঁকো নয়, বরং মানুষের স্বপ্ন ও প্রয়োজনে গড়া এক অনন্য উদ্যোগ। সবাই মিলে এটি সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!