ads

রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাজিয়া মিছিল ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হোসেনি দালান

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

পবিত্র আশুরার তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ঢাকার হোসাইনি দালান ইমামবাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো ইমামবাড়া এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায় এবং তাজিয়া মিছিল নির্বিঘ্নে সম্পন্ন হয়। ৬ জুলাই রবিবার সকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় গিয়ে দেখা যায়, শিয়া সম্প্রদায়ের লোকজন তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছে। ওইসময় এই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Shamol Bangla Ads

জানা যায়, হোসেনি দালানের আশপাশের সড়কগুলোতে সেনাবাহিনী,পুলিশ, র্যাব,সোয়াত, ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশ সদস্যরা রয়েছেন।

হোসেনি দালানে প্রবেশের আগে মূল সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে যানবাহন ভেতরে প্রবেশ করতে না পারে। এছাড়া প্রবেশের মুখে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরদের নিয়ে আগতদের তল্লাশি করা হচ্ছে। এদিকে হোসেনি দালানের ভেতরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ও সদস্যরা রয়েছেন। যাতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো যায়।

Shamol Bangla Ads

আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবি হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। ওই ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!