ads

মঙ্গলবার , ২৪ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা নদীর নামেই সেতু, উদ্বোধন ২৫ জুন

খবর টি পড়েছেন : ৩৪২
পদ্মা নদীর নামেই সেতু, উদ্বোধন ২৫ জুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামেই রাখা হবে। বঙ্গবন্ধু পরিবারের কারও নামেই এ নাম রাখা হবে না।

Shamol Bangla Ads

এর আগে গত ১৭ মে (মঙ্গলবার) পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার বিষয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, পদ্মাসেতুর উদ্বোধনের তারিখ শেখ হাসিনাই নির্ধারণ করবেন। এ নিয়ে দলীয় একেক নেতা একেক তারিখ না দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি।

পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। গত এপ্রিলের শুরুতে পাওয়া পদ্মা সেতুর অগ্রগতির প্রতিবেদন অনুযায়ী প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ছিল ৯২ শতাংশ। ওই সময় নদীশাসনের কাজ শেষ হয়েছিল ৯০ দশমিক ৫০ শতাংশ।

Shamol Bangla Ads

এ ছাড়া মূল সেতুর কার্পেটিং কাজ হয়েছিল ৬৬ শতাংশ। গ্যাস পাইপলাইনের কাজের অগ্রগতি ছিল ৯৯ শতাংশ এবং ৪০০ কেভি বিদ্যুৎ লাইনের কাজের অগ্রগতি ছিল ৭৯ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমরা প্রহসনের নির্বাচন করতে চাই না: সিইসি পরবর্তী সংবাদ ফজলি আম রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ দুই জেলারই

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads