ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে ৪৩ জন নিখোঁজ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে ফেরিডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন। ২ জুলাই বুধবার রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ওই ফেরিটি। এর প্রায় ৩০ মিনিট পর সেটি সাগরে ডুবে যায় বলে জানায় দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা। খবর আল-জাজিরার

Shamol Bangla Ads

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বিএএসএআরএনএএস) এক বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল। এর মধ্যে ১৪টি ছিল ট্রাক।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফেরিডুবির ওই ঘটনায় এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছিলেন।

Shamol Bangla Ads

বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, এ পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন। এছাড়া ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!