ads

মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিভোর্সি স্ত্রীকে হত্যার পর প্রবাসফেরত স্বামীর আত্মহত্যা

ময়মনসিংহে প্রবাস ফেরত স্বামী তার স্ত্রীর ডিভোর্স মেনে নিতে না পেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন। ১ জুলাই মঙ্গলবার সকালে মহানগরীর গুলকীবাড়ি এলাকায় ডিভোর্সি স্ত্রী দুই সন্তানের জননী রওশন আক্তারকে ছুরিকাঘাতে হত্যার পর ফাঁসিতে আত্মহত্যা করেছে স্বামী রাকিবুল করিম রাকিব।

Shamol Bangla Ads

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক রাকিবের বাড়ি নগরীর সেনবাড়ি এলাকায়। নিহত রওশন আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনা শহরের রাজুরবাজার এলাকায়। তিনি ময়মনসিংহ নগরীর গুলকীবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে বসবাস করছিলেন। তাদের বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে নগরীর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাকিব দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। তিন মাস আগে স্ত্রী রওশন তাকে তালাক দেন। চলতি মাসের ৫ তারিখ তালাক কার্যকর হওয়ার কথা। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে নিয়ে নানারকম ক্ষোভ প্রকাশ করেন রাকিব। সোমবার (৩০ জুন) নিজের ফেসবুক পোস্টে রওশনকে ‘পরকীয়ায় আসক্ত’ এবং ‘চরিত্রহীনা’ বলে আখ্যায়িত করেন তিনি। এরই জেরে মঙ্গলবার ভোরে কাজের মেয়ে সেজে বোরকা পরে রাকিব গেট খুলে গোপনে রওশনের গুলকীবাড়ি এলাকায় ভাড়া বাসায় প্রবেশ করেন। এ সময় তিনি নিজের কলেজ পড়ুয়া ছোট মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে এই হত্যাকান্ড চালায়। হত্যার পর ছোট মেয়ের হাতে সম্পত্তির দলিল ও ব্যাংক হিসাব সংক্রান্ত কাগজপত্র তুলে দিয়ে তিনি নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

Shamol Bangla Ads

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিভোর্সের পর থেকে রাকিব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দেশে ফিরে পরিকল্পিতভাবে তিনি এই হত্যাকাণ্ড ঘটান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!