ads

মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল কিনতে চায় লন্ডনভিত্তিক এক প্রতিষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আগ্রহ প্রকাশ করেছে ‘নোয়াখালী রয়্যালস’। টুর্নামেন্টে এই নামে ফ্র্যাঞ্চাইজি কিনতে চায় লন্ডনভিত্তিক সায়ান গ্লোবালস নামের এক প্রতিষ্ঠান। আগামী আসরেই বিপিএলের অংশ হতে চায় তারা। ইতোমধ্যে বিসিবির কাছে আগ্রহের কথা জানিয়েছে সায়ান গ্লোবালস। ৩০ জুন সোমবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে আবেদন করে। কী কী ডকুমেন্টেশন দরকার, আমরা জানি এবং সেভাবেই জমা দিয়েছি। আশা করি, বোর্ড আমাদের প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Shamol Bangla Ads

বিপিএলের ১২তম আসরটি কবে হবে তা এখনো জানা যায়নি। গত আসরটি শেষ হয়েছে নানা বিতর্কে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল পারিশ্রমিক ইস্যু। বেশ কয়েকটি দল পাওনা পরিশোধ না করায় সমালোচিত হয় বিপিএল নিয়ে। এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে তাই সেই সব ফ্র্যাঞ্চাইজিকে হয়তো এবার নাও দেখা যেতে পারে।

সর্বশেষ বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!