ads

মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএল: বিসিবি সভাপতি

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

আগামী বিপিএল কবে অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩০ জুন সোমবার বিকেলে মিরপুরে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের এক বিশেষ সভায় নির্ধারণ করা হয় চলতি বছর ডিসেম্বর এবং আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে পরের বিপিএল।

Shamol Bangla Ads

শুধু তাই নয়, বিপিএল নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার বিপিএল ফ্রাঞ্চাইজির মালিকানা ১-২ বছরের জন্য নয়, ৫ বছরের জন্য দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিপিএল আয়োজনে যেনো আন্তর্জাতিক মান বজায় থাকে, সে জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হবে। এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরে থেকেও লোকবল নিয়োগ দেয়া হবে বলে বিসিবি সভা শেষে জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আগে থেকেই ঘোষণা ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্যদের বিশেষ সভা অনুষ্ঠিত হবে লম্বা সময় নিয়ে। অনেকগুলো এজেন্ডা রয়েছে এই সভায়। তবুও, মিটিং শুরুর কথা ছিল বেলা ৩ টায়। কিন্তু বিসিবি পরিচালক পর্ষদের সভা শুরু হয়েছে বিকেল সাড়ে ৩টার পর। মাঝে মাগরিবের নামাজের বিরতি। সব মিলে ২/৩ ঘন্টার বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষ হলো রাত ৯টার পর সোয়া ৯টা নাগাদ। মিটিং শেষে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল পরিচালক ইফতিখার রহমান মিঠুকে সাথে নিয়ে যখন প্রেস কনফারেন্সে কথা বলতে আসলেন তখন ঘড়ির কাঁটা প্রায় সাড়ে ৯টা ছুঁই ছুঁই। ওইসময় উপস্থিত ছিলেন মাহবুব আনাম, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম প্রমুখ।

Shamol Bangla Ads

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, প্রচুর এজেন্ডা ছিল। তাই এতটা বিলম্ব হয়েছে মিটিং শেষ করতে।

Need Ads
error: কপি হবে না!