কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বৈষ্ণবমুড়া কোটবাড়ী পাহার চূড়ায় অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দিরে বিগত ১শ’ ৮ বৎসরের ন্যায় এবারও বিশ্বশান্তি ও জগতের মঙ্গল কামনার্থে রাস পূর্ণিমার পর কৃষ্ণ চতুর্থী তিথিতে ১শ’ ৯ তম বার্ষিক বনবিহার উৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষ্যে প্রথমদিন ৯ নভেম্বর রোববার সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্ত্তন, ভক্ত প্রবর সুবল দাশের পরিবেশনায় গীতা পাঠ ও শ্রীমদ্ভাগবত পাট, রাত ১১টায় খুলনার শ্রীদূর্গা সম্প্রদায়ের শ্রীমতি অলকা রাণী’র পরিবেশনায় নীলা কীর্তন। দ্বিতীয়দিন ১০ নভেম্বর সোমবার দিনব্যাপী শ্রী নামসূধা পরিবেশন করবেন খুলনার শ্রী দূর্গা সম্প্রদায়, কুমিল্লার শ্রী বালক সম্প্রদায় ও বরুড়ার শ্রী শ্রী জগন্নাথ সম্প্রদায়। অতঃপর দুপুর ১টায় দ্বি-প্রহরে উৎসবে আগত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ।
ওই অনুষ্ঠানে ধর্মনির্বিশেষে সকলকে উপস্থিত হয়ে উৎসবানুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার আহবান জানিয়েছেন- শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি চঞ্চল কুমার ঘোষ ।




