ads

সোমবার , ৩০ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১২ দিনের যুদ্ধে ইরানে নিহত ৯৩৫

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩০, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে ইসরাইলি হামলায় কমপক্ষে ৯৩৫ ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির, যা দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে।

Shamol Bangla Ads

জাহাঙ্গির জানান, নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছে। এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সংঘর্ষে ৬০৬ জন নিহত এবং ৫,৩৩২ জন আহত হয়েছেন। তিনি জানান, তেহরানের উত্তর-পশ্চিমে অবস্থিত এভিন কারাগারে ইসরাইলি বিমান হামলায় ৭৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাবন্দি, কারা-কর্মী এবং আশপাশের বাসিন্দারা রয়েছেন।

তিনি আরও বলেন, হামলায় কারাগারটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়ে এবং বন্দিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এ ঘটনাকে ‘মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেন।

Shamol Bangla Ads

২০২৫ সালের ১৩ জুন ইসরাইল যখন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই এ সংঘাত শুরু হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জবাবে ইরান মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরাইলের বিভিন্ন স্থানে, যার ফলে কমপক্ষে ২৯ জন নিহত ও ৩,৪০০ এর বেশি মানুষ আহত হয় বলে হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ সহিংসতা ২৪ জুন থেকে যুক্তরাষ্ট্র-প্রস্তাবিত যুদ্ধবিরতির মাধ্যমে থেমে যায়। যদিও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা অনিশ্চিত।

Need Ads
error: কপি হবে না!