ads

শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি রাজনৈতিক অঙ্গনের ‘বিষফোঁড়া’: কাদের

খবর টি পড়েছেন : ৭২৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মির্জা ফখরুলের গুগলি ‘নো বল’ হয়েছে

Shamol Bangla Ads

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন, সেতুমন্ত্রী বলেন, আজ শহীদ শেখ কামালে জন্মদিবস। মানুষের জন্ম দিবস কতই না আনন্দের। কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায় ট্র্যাজেডির। আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে। বিএনপিকে রাজনৈতিক অঙ্গনের ‘বিষফোঁড়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে। কারণ এসবের মূলহোতা বিএনপি। তারা আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। কারণ, তারা নির্বাচন চায় না। তারা চায় ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে। ৫ আগষ্ট শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্ম‌বার্ষিকী উপলক্ষে  তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।

তিনি বলেন, গুগলি বল তো ঠিকেই করেছেন, কিন্তু হলো কি- নো বল! ‘নো বলে’ আউট হয় না। ফ্রি যে হিটা হয়, তা ফখরুল সাহেব জানেন না মনে হয়।

Shamol Bangla Ads

কাদের বলেন, মির্জা ফখরুল বলছেন, আওয়ামী লীগকে নাকি গুগলি মেরে বোল্ড আউট করে দিয়েছেন। ফখরুলের উদ্দেশে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো হলো নো বল। নো বলে আউট হয় না।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মাস্টারমাউন্ড জিয়াউর রহমান, ৩ নভেম্বরের মাস্টারমাউন্ড জিয়াউর রহমান, ২১ আগস্টের মাস্টারমাউন্ড তারেক রহমান। এই পরিবারই ১৫ আগস্টসহ সব রক্তাক্ত ট্রাজেডির হোতা। এই পরিবার বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

এর আগে ধানমন্ডির আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৫ আগস্টের খুনিরা বঙ্গবন্ধুর ছায়াও ভয় পেত :… পরবর্তী সংবাদ দেশে সাইবার হামলার হুমকি, সতর্কতা জারি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads