ads

সোমবার , ৩০ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জুন ৩০, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৭৬ বোতল মদ উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবি’র অধীনস্থ হলদীগ্রাম বিওপি। ৩০ জুন সোমবার ভোরে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপি’র একটি টহল দল অভিযান চালিয়ে সন্ধ্যাকুড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৭৬ বোতল মদ উদ্ধার করে। ওইসময় মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সজাগ থেকে দায়িত্ব পালন করে আসছেন।

Need Ads
error: কপি হবে না!